২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠির বেদেপল্লীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ও স্কুল উদ্বোধন

জেলার সুতালরি বেদেপল্লীতে বেদে পরিবারের শিশুদের লেখাপড়ার সুবিধার্থে একটি স্কুল উদ্বোধন করা হয়েছে। একই দিন ওই বেদেপল্লীতে বেদেদের স্বাবলম্বী করে তুলতে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 05:02 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বেসরকারি সংস্থা ‘গ্রাম বাংলা উন্নয়ন কমিটি’ প্রতিষ্ঠান দুটি পরিচালনা করবে। প্রতিষ্ঠান দুটি উদ্বোধনের সময় সমাজকল্যান অধিদপ্তরের উপপরিচালক মো: মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।