কাইয়ুমের রিমান্ড আদেশের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি
কিবরিয়া হত্যা মামলায় গ্রেফতারকৃত একেএম আবদুল কাইউমকে কেন হাইকোর্টে হাজির করা হবে না, এ মর্মে হাইকোর্ট সরকারের প্রতি একটি রুল জারি করেছে, যাতে আদালত সন্তুষ্ট হতে পারে যে, তাকে বেআইনিভাবে আটক রাখা হয়নি।
বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ রোববার এ রুল জারি করেন।
বেঞ্চ আগামী দুই সপ্তাহের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলেছে।
হবিগঞ্জ গ্রেনেড হামলার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ ফেব্র“য়ারি একেএম আবদুল কাইউমকে গ্রেফতার করা হয়। পরে সিআইডি পুলিশ তাকে রিমান্ডে নেয়।
কাইয়ুমের রিমান্ড আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে তার স্ত্রী সুরাইয়া আফরোজা হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
আবেদনকারীর পক্ষে রিট আবেদনটি পরিচালনা করেন এ্যাডভোকেট মাহবুবুর রহমান ও ব্যারিস্টার মাহবুুবউদ্দিন খোকন।
