২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা

সন্ত্রাসীরা জেলার শিবপুর উপজেলার খুপি এলাকায় শুক্রবার রাতে নিউজ টুডের সাবেক সিনিয়র রিপোর্টার শওকত হোসেনের গ্রামের বাড়িতে হামলা চালিয়েছে। এসময় তারা চাপাতি দিয়ে এলোপাথারি কুপিয়ে তার ভাই শেখর মিয়াকে গুরুতর জখম করে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

মাথায় আঘাত পাওয়া শেখর মিয়াকে আশংকাজনক অবস্থায় শিবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার সময় সন্ত্রাসীরা শওকত হোসেনের মা ও বোনকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করে।

সিরাজুল ও মোবারকসহ চার সন্ত্রাসী শওকত হোসেনের পরিবারের সদস্যদের ওপর এ হামলা চালায়।

সন্ত্রাসীরা এ ব্যাপারে থানায় কোনও মামলা না করার জন্য পরিবারের সদস্যদের শাসিয়ে যায়। এলাকার মাস্তানদের মাধ্যমে এ ঘটনা মিমাংসার জন্য তারা চাপ প্রয়োগ করে।

এ ব্যাপারে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।