২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীর মুক্তিযোদ্ধা মেজর রফিকুল ইসলাম, পিএসসি আর নেই

বীর মুক্তিযোদ্ধা মেজর মো. রফিকুল ইসলাম, পিএসসি (অব.) রোববার ঢাকার বারডেম হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্না নিল্লাহে........রাজেউন)। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 04:25 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মেজর রফিক মহান স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং সাত নং সেক্টরের ভোলাহাট সাব সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

যুদ্ধে যোগদানের পর ১৯৭১ সালের ৯ অক্টোবর প্রথম বাংলাদেশ ওয়ার কোর্সের সাথে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। কমিশন লাভের পর প্রাথমিকভাবে ১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি ১৯৭৩ সালের ২ জুন অর্ডন্যান্স কোরে যোগদান করেন।

১৯৮১ সালের ১০ নভেম্বর মেজর রফিক সামরিক বাহিনী থেকে অবসরগ্রহণ করেন। পরে তিনি পানি উন্নয়ন বোর্ডে পরিচালক (নিরাপত্তা ও প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। 

মেজর রফিক মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় উল্লেখযোগ্য অবদান রাখেন। এছাড়া স্বাধীনতা যুদ্ধের ওপর তিনি ৫০টিরও বেশি বই রচনা করেন।

কুষ্টিয়া জেলার এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৪৬ সালের ৬ মার্চ তাঁর জন্ম। তিনি রসায়ন শাস্ত্রে øাতোকোত্তর এবং যুক্তরাজ্য থেকে এ শাস্ত্রের উপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। মুক্তিযুদ্ধে যোগদানের আগে তিনি কালীগঞ্জ কলেজে রসায়নের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ -এ শিক্ষকতা করেন।

মরহুমের কুলখানি আগামী ২৩ মার্চ তাঁর মহাখালিস্থ বাসভবনে অনুষ্ঠিত হবে।