চট্টগ্রামে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু, কক্সবাজারে আটকা পড়েছে পর্যটকরা
চট্টগ্রামে আটক ১০ ট্রাক অস্ত্র সংক্রান্ত মামলার প্রধান আসামী হিসেবে গ্রেফতারকৃত পরিবহন শ্রমিক নেতা ইয়াকুব আলীর মুক্তির দাবিতে রোববার চট্টগ্রামে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
ধর্মঘটের ফলে চট্টগ্রাম-কক্সবাজার ও টেকনাফ-কক্সবাজার সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। কক্সবাজারে আটকা পড়েছে হাজার হাজার পর্যটক। পর্যটকরা তাদের পরিবার -পরিজন এবং শিশুদের নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে।
অপরদিকে ট্রাক চলাচল বন্ধ থাকায় রফতানিযোগ্য চিংড়ি,কাঁকড়াসহ কাঁচা পণ্য পঁচে নষ্ট হয়ে যাচ্ছে।
বাংলাদেশ-মায়ানমার সীমান্ত বাণিজ্য ব্যবসায়ীরা জানান, ধর্মঘটের ফলে তাদের এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
