রাঙ্গামাটিতে হাতির পায়ে পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
জেলার লংগদু উপজেলার গুলচখালী ইউনিয়নের যুবলক্ষী পাড়ায় বন্য হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় একদল বন্য হাতি খাদ্যের সন্ধানে যুবলক্ষী পাড়ায় ঢুকে পড়লে আব্দুর রশীদ (৬০) হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
উল্লেখ্য, গত ১৩ মার্চ একই উপজেলার পকশা পাড়ার খাগড়াছড়ি গ্রামে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌস (৭) নামের এক শিশু নিহত হয়েছিল।
