২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পীরের আস্তানা থেকে স্বামীকে ফিরিয়ে আনতে গিয়ে স্ত্রীসহ আহত ৫

নোয়াখালী সদর উপজেলার পদুয়া গ্রামে পীর নাজিম উদ্দিনের আস্তানা থেকে নিরুদ্দেশ স্বামীকে ফিরিয়ে আনতে গিয়ে বৃহষ্পতিবার বিকেলে স্ত্রীসহ ৫ জন পীরের খাদেমদের হামলায় আহত হয়েছে। আহতদের ৪ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য দুলাল হোসেন জানান, ২০০২ সালের ২ আগস্ট সেনবাগ কাজীরখিল গ্রামের রমজান আলীর মেয়ে নূরে জান্নাতকে কোম্পানিগঞ্জের বিরাহিমপুর গ্রামের ছেরাজুল হক বিয়ে করে বাবার বাড়িতে রেখে নিরুদ্দেশ হয়ে যায়। ছেরাজুল হক পীর নাজিমউদ্দিনের আস্তানায় আছে জানতে পেরে তার স্ত্রী আত্মীয়স্বজন নিয়ে পদুয়া গ্রামের পীরের আস্তানায় যায়। বিষয়টি জানার পর পীর নাজিম উদ্দিন চিকিৎসা বাবদ খরচকৃত ৩০ হাজার টাকা ছাড়া ছেরাজুল হককে না ছাড়ার নির্দেশ দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে পীরের খাদেমরা লাঠিসোটা নিয়ে জান্নাত ও তার আত্মীয়স্বজনদের ওপর হামলা চালায়।