২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে পুলিশের ক্রসফায়ারে চরমপন্থী নেতা নিহত

মেহেরপুরে শুক্রবার ভোর রাতে চাঞ্চল্যকর ছয়টি হত্যা মামলার আসামী চরমপন্থী পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক কমান্ডার মন্টু ওরফে মাসুদ ওরফে রাহুল রাজ পুলিশের ক্রসফায়ারে নিহত হয়েছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 02:06 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে পুলিশ তাকে গাংনী উপজেলার কসবা গ্রাম থেকে আটকের পর তার কথামত অস্ত্র উদ্ধার করতে গাংনী উপজেলার কসবা-ভাটপাড়া এবং জালশুকার মোড়ে পৌঁছায়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা আসামীর সহযোগিদের সঙ্গে পুলিশের ১৯ রাউন্ড গুলি বিনিময় হয়। এ সময় রাহুল রাজ ক্রসফায়ারে মারা যায়। ক্রসফায়ারে ছয়জন পুলিশও আহত হয়।

নিহতর বাড়ী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার হারদী গ্রামে। সে গাংনী পৌরসভার চেয়ারম্যান আমিরুল ও ওয়াকার্স পার্টির নেতা টাইগার বাবলুসহ ছয়টি হত্যা মামলার আসামী।

চরমপন্থী নেতার লাশ দেখার জন্য অসংখ্য নারী-পুরুষ ভিড় জমায়।

পুলিশ ঘটনাস্থল থেকে স্থান হতে একটি শাটার গান, সাত রাউন্ড রাইফেলের গুলি, একটি মোবাইল ফোন এবং দু’টি সিমকার্ড উদ্ধার করে।