উপসচিব (বিমান)কে ট্রাভেল এজেন্সিসমূহের নিবন্ধন কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ
সরকার বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব (বিমান)কে ট্রাভেল এজেন্সিসমূহের নিবন্ধন কর্তৃপক্ষ নিযুক্ত করেছে। খবর তথ্য বিবরণীর।
নবনিযুক্ত কর্তৃপক্ষ বাংলদেশ ট্রাভেল এজেন্সিজ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৭৭ এর ২ (বি) ধারা বলে বাংলাদেশে ট্রাভেল এজেন্সি ব্যবসায় নিয়োজিত সকল ট্রাভেল এজেন্সির নিবন্ধন, নবায়ন এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় কার্যাদি স¤পন্ন করবেন।
উপসচিব (বিমান) এর ছুটিকালীন অথবা এ পদ শূন্য থাকাকালীন উপসচিব (সিভিল এভিয়েশন) ট্রাভেল এজেন্সিসমূহের রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।
