২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারের চা বাগানগুলিতে বিদ্যুৎ সংকট তীব্র

পর্যাপ্ত বিদ্যুতের অভাবে জেলার চা বাগানগুলিতে চা উৎপাদন হুমকির সম্মুখীন হয়ে পড়েছে - বৃহস্পতিবার একজন কর্মকর্তা এ কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মৌলভি বাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 07:07 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

ক্রমাগত লোডশেডিংয়ের কারণে বার্ষিক চা উৎপাদনে লক্ষ্য মাত্রা অর্জন ব্যহত হচ্ছে। যার কারণে সামনের নিলাম মৌসুমে বাংলাদেশ লাখ লাখ বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হবে।

ওই কর্মকর্তা আরো জানান, জেলার ৯১টি চা বাগানগুলি  প্রতি দিন প্রায় আট বারের মত  লোডশেডিংয়ের মুখোমুখি হয়। তিনি অভিযোগ করে বলেন, যেখানে ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন সেখানে মাত্র ৯০ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে কাজ চালানো হয় জেলাটিতে । যার ফলে চা উৎপাদনের  গুনগত মান বজায় রাখা সম্ভব হচ্ছেনা। তিনি বলেন,  রপ্তানি ক্ষেত্রে এবং আর্ন্তজাতিক চায়ের বাজারে বাংলাদেশের সুনামের ওপর এর প্রভাব পড়ছে ।

এদিকে চা বাগানের মালিকরা দেশের অর্থনৈতিক উন্নয়নে চায়ের ভূমিকাকে তুলে ধরে এর সমস্যাসমুহ সমাধানকল্পে আশু ব্যবস্থা গ্রহণে অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পদক্ষেপ কামনা করেছেন।