নারী ও শিশু পাচার রোধে বাংলাদেশ অভাবনীয় সাফল্য দেখিয়েছে
বাংলাদেশের নারী ও শিশু পাচার রোধ বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি অন্তর্বর্তীকালীন রির্পোট পেশকালে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র সচিব ওমর ফারুক সাংবাদিকদের জানান, নারী ও শিশু পাচার রোধে বাংলাদেশ সরকার অভাবনীয় সাফল্য দেখিয়েছে।
রিপোর্টে আরও বলা হয়, প্রতিবেশী ভারত এবং পাকিস্তানে নারী ও শিশু পাচার রোধে বাংলাদেশ আগের চেয়ে অনেক বেশি সফলতার স্বাক্ষর রেখেছে।
তিনি বলেন, এই সাফল্য সরকারের একার নয়, এর,পেছনে এনজিও ও মানবাধিকার সংগঠনগুলোর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, ২০০৪ সালের জুন থেকে এ পর্যন্ত নারী নির্যাতন ও পাচার সংক্রান্ত মামলাগুলো সার্বক্ষনিক মনিটরিং করা হয়েছে। এ সব মামলায় ২০৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। এর মধ্যে তিনটি মামলায় ৮ জনকে যাবজ্জীবন কারাদšড দেওয়া হয়।
মামলাগুলোর দ্রুত নিষ্পত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রনালয়গুলো বিচারক ও পুলিশ প্রশাসনের সহযোগিতা পেয়েছে। নারী ও শিশু পাচার রোধে মসজিদের ইমাম ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ের ধর্মীয় গুরুদের ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে উদ্বুদ্ধ করার পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে স্বরাষ্ট্র সচিব জানান।
