২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন বেসরকারি কলেজে অতিরিক্ত ৩ শতাধিক শিক্ষক-কর্মচারী নিয়োগ

জেলার ৪১ টি বেসরকারি কলেজে অতিরিক্ত তিন শতাধিক শিক্ষক-কর্মচারী নিয়োগের চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়ে গেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে নিরীক্ষা দপ্তরের সহকারী শিক্ষক পরিদর্শক গত ফেব্র“য়ারি মাসে নীলফামারীতে নিরীক্ষা চালিয়ে এ চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নীলফামারী সদর, ডোমার, ডিমলা, সৈয়দপুর, জলঢাকা ও কিশোরগঞ্জ এমপিওভুক্ত ৩০ টি বেসরকারি কলেজে ২ শ ৭১ জন এবং ১১ টি বাণিজ্যিক কলেজে ৩২ জন অতিরিক্ত শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। ভুয়া কাগজপত্র দেখিয়ে এ সমস্ত কলেজ গত ১০ বছর ধরে সরকারি কোষাগার থেকে লাখ লাখ টাকা উত্তোলন করছে। সম্পূর্ণ অবৈধভাবে লাখ লাখ টাকা নিয়ে এ সমস্ত শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হয়।

নিরীক্ষা রিপোর্টে আরো জানা যায়, এ সমস্ত কলেজে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী না থাকলেও মোটা অঙ্কের ঘুষ দিয়ে পার পেয়ে যাচ্ছে।

রিপোর্টে এসব প্রতিষ্ঠান বন্ধসহ জড়িত দুর্নীতিবাজ ও সরকারি অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।