২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কের ডিজাইন ও যানবাহনের গতিবিধি দুর্ঘটনার জন্য দায়ি

সড়কসমূহের বর্তমান ডিজাইন, যানবাহনের গতিবিধি এবং পরিকল্পনাবিহীন ট্রাফিক ব্যবস্থার কারণে দেশে সড়ক দুর্ঘটনা বাড়ছে। রাজধানীতে বুধবার এক কর্মশালায় একথা বলা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘দুর্ঘটনা গবেষণা কেন্দ্র’ বিশ্ব ব্যাংকের সহায়তায় ‘রোড সেফটি অডিট ইন বাংলাদেশ:আরবান কনটেক্সট’ শীর্ষক  তিনব্যাপী এই কর্মশালা আয়োজন করে।

কর্মশালায় বক্তারা দুর্ঘটনার বিষয়ে বিআরটিসি, বিআরটিএ, যোগাযোগ মন্ত্রনালয় এবং ট্রাফিক বিভাগের নিস্পৃহতার কঠোর সমালোচনা করেন ।

কর্মশালার উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন বুয়েটের ভিসি ড. অধ্যাপক মোহাম্মদ আলী মুর্তজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ব ব্যাংকের পরিবহন প্রকৌশলী মহিউজ্জামান কাজি, সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের সিভিল ও এনভাইরনমেন্ট ডিপার্টমেন্টের ট্রান্সপোর্ট রিসার্চ গ্র“পের এম ম্যাকডোনাল্ড ও আরডি হল, জাতীয় সড়ক নিরাপত্তা পরিষদের সদস্য এম আর খান এবং জাতীয় অধ্যাপক ড.মোহাম্মদ মাজহারুল।

এমআর খান বলেন, কর্তৃপক্ষের অদূরদর্শী পরিকল্পনা বাস্তবায়নের ফলে রাস্তাগুলোতে ট্রাফিক জ্যাম এবং দুর্ঘটনা ঘটে।

অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, সরকার প্রচুর অর্থ ব্যয় করে একটি প্রকল্প বাস্তবায়ন করলেও পরে আর তা তদারকি করা হয় না।

বক্তারা অনিয়মতান্ত্রিকতা, দুর্নীতি এবং অসচেতনতার জন্য কর্তৃপক্ষের সমালোচনা করেন।