সড়ক দুর্ঘটনায় বরিশালে নিহত ১
সদর উপজেলার গড়ীয়ার পারে বুধবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।
পুলিশ জানায়, বিদেশ ফেরত কামাল (৩৫) বুধবার সকালে মোটর সাইকেল নিয়ে রাস্তা অতিক্রমের সময় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।
