২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক হত্যার প্রতিবাদে ২২ মার্চ থেকে খুলনা-ঢাকা পদযাত্রা

অব্যাহত সাংবাদিক হত্যার প্রতিবাদে খুলনা থেকে ঢাকা পদযাত্রা ও সাদা পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের উদ্যোগে ২২ থেকে ২৫ মার্চ এ কর্মসূচি পালিত হবে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুব আলম সোমবার রাতে সিরাজগঞ্জ প্রেসক্লাবে এক সভায় এই ঘোষণা দেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 05:20 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

তিনি বলেন, এটি কোনও রাজনৈতিক কর্মসূচি নয়, বরং সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে একটি প্রতিবাদ।তিনি সকল সাংবাদিককে এতে অংশগ্রহণের আহ্বান জানান।

আগামী ২২ মার্চ খুলনা প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশ, ২৩ মার্চ যশোর, ঝিনাইদহ ও মাগুরা, ২৪ মার্চ ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জ এবং ২৫ মার্চ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সমাবেশের মাধ্যমে পদযাত্রা ও সাদা পতাকা মিছিল সম্পন্ন হবে।