সংসদ অধিবেশন মঙ্গলবার শেষ হচ্ছে
সংসদের চলতি অধিবেশন মঙ্গলবার শেষ হচ্ছে। অধিবেশনের শেষ দিন প্রধানমন্ত্রী সংসদে ভাষন দেবেন।
সোমবার সংসদ অধিবেশন বসার পর প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপন করা হয়। সন্ধ্যা ছয়টার পর রাষ্ট্রপতির ভাষনের ওপর শুরু হয় আলোচনা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত উক্ত আলোচনায় অংশ নেন স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, কৃষক-শ্রমিক-জনতা লীগের কাদের সিদ্দিকী, বিএনপি এমপি জয়নাল আবেদীন ফারুক, জামাতে ইসলামী’র শাহজাহান উদ্দিন এবং জাতীয় পার্টির হাফিজউদ্দিন আহমেদ।
মঙ্গলবার সকাল ১০ টা পর্যন্ত সংসদ অধিবেশন মূলতবী ঘোষনা করা হয়।
