সাতক্ষীরায় গৃহবধূকে জবাই করে হত্যা
জেলার শ্যামনগরের মুন্সিগঞ্জ ধানখালী গ্রামে রোববার এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ প্রতিবেশি দুই যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, রোববার সকালে প্রতিদিনের মত নিহতের স্বামী কৃষ্ণপদ হালদার ব্যাবসার কাজে মুন্সিগঞ্জ বাজারে যায়। কিন্তু সন্ধ্যার পর বাড়ি ফিরে তার স্ত্রী অনীতা রানীর (২৭) জবাই করা লাশ তোশখ দিয়ে মোড়ানো অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন।
এ ঘটনায় অনীতার বাবা পরিমল কুশার শ্যামনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনা সাথে জড়িত সন্দেহে পুলিশ একই এলাকার আশুতোশ মন্ডল (৩৫) এবং অশিদার মন্ডল (৩০)কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
