ফতুল্লায় বয়লার বিস্ফোরণ: এলাকাবাসী এখনও আতংকে
ফতুল্লার একটি ডাইং ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনার দু’দিন পরও কাশিপুর থানার এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ দিন ধরে এলাকাবাসী ঝুঁকিপূর্ণ ভাবে আবাসিক এলাকায় গড়ে ওঠা ডাইংগুলো বন্ধের দাবি জানিয়ে আসছে।
ওই এলাকার জনগণের তীব্র বিক্ষোভের মুখে মালিকপক্ষ ইতিমধ্যেই পাঁচÑছয়টি ত্র“টিপূর্ণ ডাইং বন্ধ করে পালিয়েছে।
সোমবার সকাল থেকে কাশিপুর, ভোলাইল, বিসিক, শাসনগাঁওসহ আশ-পাশের এলাকার জনগণের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে হিমশিম খাচ্ছে।
