২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক বালু হত্যা মামলায় স্বাধীন দু’দিনের রিমান্ডে

দৈনিক জন্মভুমির সম্পাদক এবং খুলনা প্রেস ক্লাবের সভাপতি হুমায়ন কবির বালু হত্যা মামলায় চরমপন্থি সদস্য ইকবাল হোসেন স্বাধীনের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 05:09 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

সোমবার সিআইডি’র পরিদর্শক মো.আবদুল হামিদের আবেদনের প্রেক্ষিতে মহানগর হাকিম আতিকুল হক স্বাধীনের  দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। ইকবাল হোসেন স্বাধীণ সাংবাদিক বালু হত্যার বিষ্ফোরক তৈরীর চার্জশীটভূক্ত আসামী।

উল্লেখ্য সাংবাদিক বালু ২০০৪ সালের ২৭ জুন তার নিজ পত্রিকা দৈনিক জন্মভূমি অফিসের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন।

ইকবাল হোসেন স্বাধীণকে ইতোপূর্বে সাংবাদিক দ্বীপ আজাদ হত্যা প্রচেষ্টা এবং সাংবাদিক বেলাল হত্যা মামলায় রিমান্ডে নেয়া হলে সে খুলনার এডিশনাল এসপি মোফাজ্জেল হোসেনের সম্পৃক্ততার কথা স্বীকার করে।