২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার্ত শিশুদের জন্য আইডিবি’র ২৪৫ মেট্রিক টন ত্রাণ সহায়তা

দেশের বন্যার্ত শিশুদের ত্রাণ সহায়তা দিতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ২৪৫ মেট্রিক টন শিশু খাদ্য দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 03:38 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

সোমবার সংস্থার পক্ষ থেকে মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কাছে এসব শিশু খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়।

সংস্থার বাংলাদেশের ফিল্ড রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ সাইফউদ্দিন এবং কান্ট্রি অপারেশন অফিসার কুনরাট অরাসব্রাতা এসব ত্রাণ হস্তান্তর করেন।

মন্ত্রণালয় থেকে সংস্থার কর্মকর্তাদের সাথে আলোচনার ভিত্তিতে এসব ত্রাণ সামগ্রী দেশের সাতটি জেলার জন্য বরাদ্দ দেওয়া হয়।

এর মধ্যে রয়েছে, ময়মনসিংহে ৪৭ মে. টন, নেত্রকোণায় ২৪ মে.টন, কিশোরগঞ্জে ৬৪ মে.টন, সিলেটে ১৩ মে.টন, মৌলভীবাজারে ৩৪ মে.টন, হবিগঞ্জে ৪৬ মে.টন এবং সুনামগঞ্জে ১৭ মে.টন।