২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ৪ হাজার ৫ শ বস্তিতে বাস করে ৩৫ লাখ লোক

রাজধানী ঢাকার ৪ হাজার ৫ শ বস্তিতে প্রায় ৩৫ লাখ লোক বাস করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 07:48 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া রোববার সংসদে প্রশ্নোত্তরকালে সংসদ সদস্য গোলাম হাবিব দুলালের এক প্রশ্নের জবাবে এ তথ্য প্রদান করেন।

এছাড়া সংসদ সদস্য মশিউর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদের সচিবদের বেতনের ৭৫ ভাগ সরকার প্রদান করে বাকি ২৫ ভাগ পরিষদের তহবিল থেকে দেওয়া হয়।