২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হোটেল থেকে গরু-ব্যবসায়ীর টাকা ছিনতাই

রাজশাহী বাস-টার্মিনাল সংলগ্ন হোটেল স্টারে হানা দিয়ে সন্ত্রাসীরা শনিবার রাতে সাত গরু-ব্যবসায়ীর কাছ থেকে ৬ লাখ ১৯ হাজার ৬ শ টাকা ছিনিয়ে নিয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 05:06 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

জানা যায়, শনিবার নোয়াখালীর মাইজদি উপজেলার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের নুরুল আমিন, সেলিম, আব্দুল মালেক, মঈনুদ্দিন, ইসমাইল, জহির এবং মালেক নামে সাত গরু-ব্যবসায়ী ঢাকা থেকে রাজশাহী পৌঁছে ওই হোটেলের ৭ ও ৮ নম্বর কক্ষে ওঠেন। মধ্যরাতে সন্ত্রাসীরা হোটেলের তিন বয়ের সহায়তায় ওই রুমে প্রবেশ করে এবং নিজেদের পুলিশের লোক পরিচয় দিয়ে ব্যবসায়ীদের সব টাকা কেড়ে নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে নুরুল আমিন বাদি হয়ে তিন হোটেল বয় ও স্থানীয় দুই সন্ত্রাসীর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তিন হোটেল বয়কে গ্রেফতার করলেও সন্ত্রাসীদের কাছ থেকে টাকা উদ্ধার করতে পারে নি।