এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে ২০০ পরীক্ষার্থী, ১৬ শিক্ষক বহিষ্কার
নয়টি শিক্ষা বোর্ডের প্রায় ২০০ পরীক্ষার্থী এবং ১৬ জন পরিদর্শক বহি®কারের মধ্য দিয়ে ২০০৫ সালের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষার দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে।
পরীক্ষার দ্বিতীয় দিন শনিবার ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা বোর্ডের ৬৫ জন, ঢাকা বোর্ডের ৫৯ জন, রাজশাহী বোর্ডের ৪৪ জন, কারিগরি বোর্ডের ১৫ জন, বরিশাল বোর্ডের ১৪ জন, চট্টগ্রাম বোর্ডের আট জন, কুমিল্লা বোর্ডের তিন জন এবং সিলেট বোর্ডের দুই জন পরীক্ষার্থীকে বহি®কার করা হয়েছে।
এদিকে বরিশাল বোর্ডের সাত জন, রাজশাহী বোর্ডের পাঁচ জন, ঢাকা বোর্ডের তিন জন এবং চট্টগ্রাম বোর্ডের একজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
এবার সারাদেশে সাতটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা বোর্ড ও একটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় মোট ৯,১৯,৩০৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ১,৭৪৯ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
