বরিশালে এক সন্তানের জননীর আত্মহত্যা
শহরের ব্যাপটিষ্ট মিশন রোডে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার ভাড়াটিয়া এক মহিলা শনিবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাতটার দিকে নুর মোহাম্মদের স্ত্রী মুক্তি (২৫) ফ্যানের সাথে দড়ি বেধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে তার এক বছরের পুত্র সন্তানকে বাড়ির মালিকের স্ত্রীর কাছে রেখে যায়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে থানায় কোন মামলা দায়ের হয়নি।
ঘটনার পর মুক্তির স্বামী পলাতক রয়েছে।
স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির জের ধরে মুক্তি আত্মহত্যা করেছে বলে প্রতিবেশীরা জানায়।
