২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক, অস্ত্র উদ্ধার

র‌্যাপিড এ্যকশন বব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর সদস্যরা শুক্রবার দুপুরে জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া গরুহাট এলাকা থেকে একটি পিস্তল ও একটি পাইপগান উদ্ধার করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2005, 07:26 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব সদস্যরা মাদক ব্যবসায়ী মিন্টুকে (৩২)  নওয়াপাড়া গরুরহাট এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে শুক্রবার দুপুর আড়াইটার দিকে মিন্টুর  স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়িতে অভিযান চালিয়ে বাথরুমের সেফটি ট্যাংকে দড়ি দিয়ে ঝুলানো অবস্থায় একটি দেশী পিস্তল ও একটি দেশী পাইপগান উদ্ধার করে।