ইউপি চেয়ারম্যান প্রহৃত হওয়ায় সড়ক অবরোধ, থানা ঘেরাও
জেলার বদলগাছী উপজেলায় শুক্রবার ছাত্রদল সভাপতির হাতে আধাইপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা প্রহৃত হওয়ার প্রতিবাদে চেয়ারম্যান সমর্থকরা দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে ও থানা ঘেরাও করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আধাইপুর ইউনিয়নের ভিজিডি’র তালিকা প্রণয়নে অনিয়ম ও কিছু নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সামনে ছাত্রদল সভাপতি মানিক ও তার সহযোগীরা চেয়ারম্যান সামছুল আলমকে পিটিয়ে আহত করে। এর প্রতিবাদে চেয়ারম্যানের তিন শতাধিক সমর্থক মানিককে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে এবং দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
