২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম-দুবাই রুটের ফুকেট এয়ারের তিন শতাধিক যাত্রী বিপাকে

পূর্ব ঘোষণা ছাড়াই ফুকেট এয়ারের চট্টগ্রাম - দুবাই ফ্লাইট স্থগিত হওয়ায় তিন শতাধিক যাত্রী চরম বিপাকে পড়েছে। থাইল্যাণ্ডের বেসরকারি বিমান সংস্থা ফুকেট এয়ারের চট্টগ্রাম - দুবাই ফ্লাইট গত ৭ মার্চ থেকে বন্ধ রয়েছে। সংস্থাটি চট্টগ্রাম দুবাই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2005, 07:07 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

এ ব্যাপারে ফুকেটের স্থানীয় অফিসের জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম বলেন, আগামী ১৩ মার্চ থেকে পুনরায় তাদের ফ্লাইট চালু হবে। এবং দুবাই রুটের সমস্ত যাত্রীদের দুবাই পৌছানোর পর তারা নতুন টিকেট বিক্রি করবেন।

টানা ফ্লাইট বন্ধের কারনে চট্টগ্রামে দু’শ এবং দুবাইয়ে একশ যাত্রী আটকা পড়েছে। অন্যদিকে চট্টগ্রাম-ব্যাংকক রুটের ৫০ যাত্রীকে শুক্রবার থাই এয়ার যোগে ব্যাংকক পাঠনো হয়েছে।

সিভিল এভিয়েশন সূত্র জানায়, ব্যাংকক এয়ারপের্টের হ্যাঙ্গার থেকে বের হওয়ার সময় ফুকেট এয়ারের একমাত্র এয়ার বাসটিতে যান্ত্রিক ত্র“টি দেখা দেয়। যার ফলে ব্যাংকক - চট্টগ্রাম - দুবাই এবং দুবাই – চট্টগ্রাম – ব্যাংকক রুটের ফ্লাইট স্থগিত হয়ে যায়।

সংস্থাটির আঞ্চলিক অফিসের এক সূত্র জানায়, ব্যাংককের প্রধান কার্যালয় স্থানীয় অফিসকে না জানিয়ে গত ৭ মার্চ থেকে এ রুটে ফ্লাইট বন্ধ করে দেয়।