সিরাজগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জেলার রায়গঞ্জে শুক্রবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপারসহ তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বেলা ১১টায় সিরাজগঞ্জ-বগুড়া- নগরবাড়ি মহাসড়কের রায়গঞ্জে বগুড়া থেকে ছেড়ে আসা আগমনী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস(বগুড়া-জ-১১-০০৮৬) চান্দাইকোনা তাঁতবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের (ঢাকা-মেট্টো নং ৯০৯৭) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের হেলপার রানা(২৬) ও অজ্ঞাত পরিচয় এক মহিলা(৫০) মারা যায়। য় এ দৃর্ঘটনায় আহত হয় বাসের ২০ যাত্রী।
আহতদেরকে বগুড়া মোহাম্মদ আলী এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে গুরুতর অহত অবস্থায় হাসপাতালে ভর্তির পর অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তি মারা যায়।
পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাককে আটক করেছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে রায়গঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
