ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগের দুই একটি স্থানে এবং যশোর, কুষ্টিয়া এবং কুমিল্ল¬া অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বাকি অঞ্চলে আবহাওয়া প্রধানত শুকনো থাকবে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুর ও শ্রীমঙ্গলে ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিু তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার রাজধানীতে সূর্যাস্ত হবে ৬টা ৬ মিনিটে এবং শনিবার সূর্যোদয় হবে ৬টা ১০ মিনিটে।
