২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারে মৃত্যুদন্ড থেকে রেহাই পেতে পারে এক বাংলাদেশী

কাতারে ১০ বছর আগে এক নিকট আত্মীয়কে হত্যার অভিযোগে মৃত্যুদন্ডের জন্য অপেক্ষমান এক বাংলাদেশী অবশেষে তার শাস্তি থেকে রেহাই পেতে পারেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 08:56 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

সেখানকার স্থানীয় একটি দৈনিক জানায়, নিহতের কণ্যা যদি চায় তাহলে অপরাধী ক্ষমা পেতে পারে।

দৈনিক আল সার্ক জানায়, ওই বাংলাদেশীকে দোহার আল রায়ানে ছুরিকাঘাতে তার চাচাকে হত্যার দায়ে ১৯৯৪ সালের আগষ্ট মাসে মৃত্যুদন্ড দেয়া হয়।

প্রতিবেদনটিতে বলা হয়, তার জন্য সব রাস্তা বন্ধ হয়ে যায়নি।

ওই ঘটনার সময় নিহতের কন্যার বয়স ছিল মাত্র পাঁচ বছর। কাতারের আইন অনুযায়ী ২২ ফেব্র“য়ারি সে সাবালিকা হবে। সে আসামীকে ক্ষমা করতে সম্মত হয়েছে বলে যানা যায়।

অভিযুক্ত বাংলাদেশী তার চাচার পরিবারকে রক্তমুল্য পরিশোধ করতে সম্মত হয়েছে।

এই মর্মে দোহার একটি আদালত তাকে মার্চ মাস পর্যন্ত সময় নির্ধারন করে দিয়েছে। এই সময়ের মধ্যে তাকে পরিবারের সম্মতি এবং রক্তমুল্য পরিশোধের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে।