২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগমারা থানার ওসি কে?

বদলিকৃত ও নতুন নিয়োগপ্রাপ্ত দুজন ওসিই এখন বাগমারা থানায় দায়িত্ব পালন করছেন। এ অবস্থায় বাগমারা থানার ওসি কে? এ প্রশ্নটিই এখন আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

সম্প্রতি বলতিকৃত ওসি এবিএম গোলাম কিবরিয়া বৃহস্পতিবারও থানায় কাজ করেছেন। একইসাথে ওই থানার ইন্সপেক্টর ইউসুফ আলী সরকারকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, রাজশাহী রেঞ্জের ডিআইজি বদলিকৃত ওসি গোলাম কিবরিয়াকে কাজ চালিয়ে যেতে বলেছেন। অন্যদিকে এসপি একই থানার ইন্সপেক্টর ইউসুফ আলীকে নতুন ওসি হিসেবে দায়িত্ব প্রদান করেছেন।