প্রিন্সিপাল আবুল কাসেমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী
রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমে¥দ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুক্রবার ঐতিহাসিক ভাষা আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব এবং খ্যাতনামা শিক্ষাবিদ ও সাং¯কৃতিক ব্যক্তিত্ব প্রিন্সিপাল আবুল কাসেমের চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৃথক পৃথক বাণী প্রদান করেছেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিজ নিজ বাণীতে প্রিন্সিপাল আবুল কাসেমের স্ম ৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ‘ঐতিহাসিক ভাষা আন্দোলনে অসামান্য অবদানের পাশাপাশি বাংলা ভাষায় উচ্চ শিক্ষার প্রসারের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন বাংলা কলেজ। এছাড়া বাংলায় পরিভাষাসহ পাঠ্যপুস্তক রচনা এবং তাঁর অন্যান্য সৃষ্টিকর্ম প্রশংসনীয়। তাঁর অবদানের স¦ীকৃতিস¦রূপ তিনি স¦াধীনতা দিবস পদক ও একুশে পদক লাভ করেন। শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সাথে ম্মরণ করবে।’
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ‘ অগ্রণী ভাষাসৈনিক আবুল কাসেম শিক্ষা বি¯তারেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মাতৃভাষার উন্নয়ন এবং জাতিগঠনমূলক বিভিন্ন কাজের জন্য তিনি আমাদের কাছে চির স¥রণীয় হয়ে থাকবেন। মহান আল্লাহতায়ালার কাছে তাঁর রুহের মাগফেরাত কামনা করি। খবর তথ্য বিবরণীর।
