সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ২
সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের মেলুন্দায় একটি দ্রুতগামী বালুভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দু’জন হতাহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টায় এ ঘটনা ঘটে। ঘাতক ট্্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়।
নিহত ব্যক্তির নাম আব্দুর রউফ মণ্ডল। নূর ইসলাম নামে অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
তাদের বাড়ি সদর উপজেলার বহুলী ইউনিয়নের রাজাপুর গ্রামে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রউফ ও নূর ইসলাম সাইকেলযোগে তাদের কাজে যাচ্ছিল।
