২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌচাকে গণপিটুনির শিকার মহিলা ছিনতাইকারী

রাজধানীর মৌচাক মোড়ে বৃহস্পতিবার সকালে ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছে এক মহিলা ছিনতাইকারী (২৫)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 11:25 AM

Updated : 26 Apr 2022, 05:25 PM

সে সময় ছিনতাই কবলিত অজ্ঞাত পরিচয় এক মহিলা রিকসারোহীও (৩০) আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টায় এক মহিলা যাত্রী রিকসাযোগে মৌচাক মার্কেটের সামনে নামলে ছিনতাইকারী মহিলাটি তার হাতের মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

আরেহিনী মহিলা ফোন ফেরত চাইলে ছিনতাইকারী মহিলা তাকে চাকু দিয়ে আঘাত করে। তার চিৎকারে স্থানীয় ব্যবসায়ী ও অন্যান্য লোকজন ছুটে আসে এবং ছিনতাইকারীকে ধরে বেধড়ক পিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়।

পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তাৎক্ষনিকভাবে ছিনতাইকারী ও ছিনতাইয়ের শিকার দু’মহিলার কারোর নাম জানা যায়নি।