২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিব চতুর্দশী মেলার আজ শেষ দিন

চট্টগ্রামের সীতাকুন্ডে অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শিব চতুর্দশী মেলার আজ শেষ দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2005, 11:30 AM

Updated : 26 Apr 2022, 05:25 PM

সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ের চুড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দিরকে কেন্দ্র করে প্রতিবছর এই মেলা অনুষ্ঠিত হয়। চারদিন ব্যাপী এই মেলায় দেশী-বিদেশী হাজার হাজার দর্শনার্থী পূণ্য লাভের আশায় আনন্দ উৎসবে মেতে উঠেছে।

ব্যাসকুন্ডের পাড়ে পূর্ব পুরুষদের সদগতির আশায় মাথা ন্যাড়া করে পিন্ডদান পূজা অর্চনা করছে পূণ্যার্থীরা।

শিব রাত্রির তিথি আজ শেষ হলেও রকমারি পন্যের মেলা থাকবে আরও কয়েকদিন।