২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নামমাত্র খরচে আদ্বদ্বীন হাসপাতালের স্বাস্থ্যসবা

বিশ্বাস করা কঠিন তবুও বিশ্বাস করতে ভালো লাগে যে, স্বাস্থ্য সেবা খরচের পরিমাণ যখন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ঠিক তখন নগরীর একটি হাসপাতালে বিশেষ করে নারী ও শিশুদের জন্য একবারে নামমাত্র মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 09:43 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

মগবাজারে সেবাধর্মী এবং অলাভজনক আদ্বদ্বীন হাসাতালের প্রধান কার্যালয় ২৯২ শয্যাবিশিষ্ট। রোগীদের সেবায় এখানে ৫২ জন ডাক্তার এবং ১৬০ জন নার্সসহ ৪৪৮ জন কর্মকর্তা কর্মচারী রয়েছে। আদ্বদ্বীন যশোর এবং কুষ্টিয়ায় শাখা খুলেছে এবং নিকট ভবিষ্যতে দেশের অন্যত্র তাদের সেবা পৌঁছে দেবে।

হাসপাতালের নির্বাহি পরিচালক ড. শেখ মহিউদ্দিন সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বলেন, আদ্বদ্বীন নগরীর সবচে’ ব্যস্ততম এবং পরিচ্ছন্ন একটি হাসপাতাল। তিনি আরও বলেন, হাসপাতালটি রোগীদের পরিপূর্ণ সেবা এবং গুণগত মান নিশ্চিত করার জন্য জনপ্রিয় হয়ে উঠেছে।

১৯৯৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এর প্রায় এক বছর পর হাসপাতালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

হাসপাতালের বহির্বিভাগে সকাল ৮টা থেকে রাত ১০ টা পর্যন্ত ১২ ঘণ্টা সেবা প্রদান করা হয় এবং ২৪ ঘণ্টা থাকে জরুরি সেবা।

মহিউদ্দিন বলেন, আদ্বদ্বীন হাসপাতাল সম্প্রতি এক বছরের কম বয়সী শিশুদের হেপাটাইটিস বি ভ্যাকসিনসহ অন্যান্য ভ্যাকসিন প্রদানের উদ্যোগ নিয়েছে।

হাসপাতালে মহিলাদের জন্য রয়েছে ১৫৮টি এবং শিশুদের জন্য রয়েছে ১৩৪টি বেড।

সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় হাসপাতালের পরিচালক ড. একেএম রেজাউল করিম, ড. সাবিহা এবং ড. শামিমা উপস্থিত ছিলেন।