সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৫
পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার জেলায় ৩ জন নিহত এবং ৫ জন আহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরবাড়ী-বগুড়া মহাসড়কে শাজাদপুরের যুগীদাহ এলাকায় পাবনাগামী একটি সিমেন্ট ভর্তি ট্রাক(নং পাবনা ট-০২-০১১৬) অন্য একটি ট্রাককে সাইড দিতে গেলে পার্শ্ববর্তী খাদে পড়ে উল্টে গেলে ট্রাকের দু’জন আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আহত ৫ জনকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি মামলা হয়েছে।
অপর ঘটনায় বঙ্গবন্ধূ সেতুর পশ্চিমে সায়দাবাদ রেল স্টেশনের কাছে ভোর ৬টার দিকে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে অজ্ঞাতনামা এক পথচারী নিহত হয়। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) থানায় মামলা হয়েছে।
