নওগাঁয় চরমপন্থি হত্যা মামলায় ড. গালিবসহ ৪ সহযোগীকে গ্রেফতারের আবেদন মঞ্জুর
রানীনগর থানার সিম্বা গ্রামের চরমপন্থি ইদ্রিস আলি খেজুর হত্যা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রীয় আমির ড.গালিবসহ তার সহযোগীদের গ্রেফতারের ব্যাপারে পুলিশের আবেদন মঞ্জুর করেছে আদালত।
পুলিশ সুত্র জানায়, ড. গালিব ও তার সহযোগীদের গ্রেফতারের ব্যাপারে আবেদন আদালতমঞ্জুর করেছে কিন্তু রিমান্ডের ব্যাপারে কিছু উল্লেখ করেনি। তাদের নওগাঁয় নিয়ে আসার পর আবারও শুনানী শেষে আদালত রিমান্ডের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
এদিকে পোরশার একটি অফিসে বোমা হামলার মামলায় তাদের সাত দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর হয়েছে কিনা, তা পোরশা থানা পুলিশ বলতে পারেনি।
