২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগামীকাল চুয়েট শিক্ষক সমিতির নির্বাচন

আগামীকাল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 05:19 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

বিআইটি থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পর এটাই প্রথম নির্বাচন। সরকার সমর্থক ও সরকার বিরোধী দুটি প্যানেলে বিভক্ত হয়ে প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সরকার সমর্থক প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা হচ্ছেন যথাক্রমে অধ্যাপক ড. টিকে ওমর ফারুক ও ড. মোফাজ্জল হোসেন। অন্যদিকে, সরকার বিরোধী প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও মুহাম্মদ স্বাকী কাওসার।