সার্ক সম্মেলনের নতুন তারিখ নির্ধারনের চেষ্টা করছে পাকিস্তান: মোর্শেদ খান
সার্ক শীর্ষ সম্মেলনের নতুন তারিখ নির্ধারনের জন্য পাকিস্তান সদস্য রাস্ট্রগুলোর সাথে যোগাযোগ শুরু করেছে। বোরবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান মন্ত্রণালয়ে তার কক্ষে সাংবাদিকদের সাথে আলোপকালে এ কথা জানান।
মন্ত্রী বলেন, পাকিস্তান আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তারা নতুন তারিখ নির্ধারণের ব্যাপারে সদস্য রাষ্ট্রগুলোর সাথে যোগাযোগ শুরু করেছে। সার্কের সভাপতি হিসেবে আলোচনা সাপেক্ষে তারাই নতুন তারিখ ঠিক করবে।
এপ্রিলে এ সম্মেলনে অনুষ্ঠিত হতে পারে কিনা এমন এক পশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি সদস্য রাষ্টসমূহের ওপর নির্ভর করে।
মোর্শেদ খান বলেন, সার্কের প্রতি আমাদের পূর্ণ অঙ্গীকার রয়েছে তবে সদস্য রাষ্টগুলোকে আগে তারিখ নির্ধারণ করতে হবে এবং তারপরে আমরা আমাদের সুবিধামত সময়ে সম্মেলন আয়োজন করবো।
১৩তম সার্ক সম্মেলন গত ফেব্র“য়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারতের অংশগ্রহণে অপারগতা ঘোষনার কারনে তা বানচাল হয়। তারা বাংলাদেশের নিরাপত্তাজনিত বিষয় ও নেপালের রাজনৈতিক সংকটের কারণে এ অপারগতার কথা জানিয়েছিলো।
