রাজধানীর কাফরুলে শিশুর লাশ উদ্ধার
কাফরুল থানা পুলিশ রোববার সকালে একটি পুকুর থেকে তিন বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে।
ইতি নামের এ শিশুটির বাবা ১৪০/২ উত্তর ভাসানটেকের বাসিন্দা ইউসুফ আলী। ইতির পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের প্রতিবেশী রওশন আরা পূর্ব শত্র“তার কারণে ইতিকে গলা টিপে হত্যা করে।
রওশন আরা কয়েকদিন টাকা চুরির অভিযোগে ইতির বড় বোন ইরানির সাথে ঝগড়া করে।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ রওশন আরাকে গ্রেফতার করেছে।
শনিবার রাত থেকে ইতিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ ভাসানটেকের স্কুলের কাছে একটি পুকুর থেকে ইতির লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
