রাজশাহীর বহুল আলোচিত এসপি বদলি
রাজশাহীর বহুল আলোচিত জেলা পুলিশ সুপার মাসুদ মিঞাকে অবশেষে রাজশাহী থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। তাকে ঢাকায় সিআইডিতে বদলি করা হয়েছে বলে জানা গেছে।
রাজশাহীর বহুল আলোচিত এসপি মাসুদ মিঞার সঙ্গে বাংলা ভাইয়ের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ অভিযোগে তাকে শাস্তি না দিয়ে শুধু বদলি করায় রাজশাহীর সচেতন মহলে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এদিকে মাসুদ মিঞার বদলির পর বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা বিডিনিউজকে বলেন, মাসুদ মিঞার বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে শুধু বদলি করে সরকার আবারও প্রমাণ করল জঙ্গীদের সাথে তাদের সম্পর্ক রয়েছে।
