প্রশাসনে ৬১ জনের যুগ্মসচিব পদে পদোন্নতি
সরকার উপসচিব পদমর্যাদার ৬১ জন কর্মকর্তাকে যুগ্ম-সচিব পদোন্নতি দিয়ে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দিয়েছে।
শনিবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেয়া হয়।
পদোন্নতি প্রাপ্তদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের ২৬ জন উপসচিব, ৪ জন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ৭ জন জেলা প্রশাসক ও ৭ জন একান্ত সচিব রয়েছেন।
পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন : অর্থবিভাগের টিআইএম মোস্তাফিজুর রহমান, মোল্লাহ মনসুর আহমেদ, শামসুল হুদা, বিরোধী দলীয় নেত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান, কৃষি মন্ত্রীর একান্ত সচিব আসলাম ইকবাল, নৌ-পরিবহন মন্ত্রীর একান্ত সচিব আবু তাহের, তথ্যমন্ত্রীর একান্ত সচিব খলিলুর রহমান সিদ্দিকী, স্থানীয় সরকার মন্ত্রীর একান্ত সচিব সাইফুদ্দিন আহমেদ, শিল্পমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ শফিউল্লাহ, ডেপুটি স্পিকারের একান্ত সচিব আনোয়ার ফারুক, জাতীয় ক্রীড়া পরিষদের মাসুদ এলাহী, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন, এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক এসএম মেসবাহুল ইসলাম ও রফিকুল ইসলাম, ওয়াক্ফ প্রশাসক কবীরউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার বিভাগের আতাহারুল ইসলাম, সুরাইয়া বেগম ও ড. রুহুল আমীন সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের খোরশেদ আলম, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মোহাম্মদ ইসহাক, পরিকল্পনা বিভাগের সৈয়দ হাসিনুর রহমান, পানি সম্পদ মন্ত্রণালয়ের আব্দুল মান্নান হাওলাদার, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আশিষ কুমার পাল ও ডা: ইমাম হুসেইন, ভূমি মন্ত্রণালয়ের বদিউল আলম, নরসিংদীর জেলা প্রশাসক কাজী আখতার হোসেন, বরিশালের জেলা প্রশাসক আব্দুল মোনাফ পাটোয়ারী, বগুড়ার জেলা প্রশাসক রফিকুল -ই- মোহাম্মদ, নোয়াখালীর জেলা প্রশাসক মাকসুমুল হাকিম চৌধুরী, গাইবান্ধার জেলা প্রশাসক তপন চন্দ্র মজুমদার, ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তফা, সিলেটের জেলা প্রশাসক হারুন চৌধুরী, সংস্থাপন মন্ত্রণালয়ের আখতার আহমেদ, তারিক উল ইসলাম, রওশন আরা বেগম ও আ,ল,ম আব্দুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মাহমুদুল হক ভূঁইয়া, পল্লী উন্নয়ন প্রকল্পের উপ-পরিচালক কৃষ্ণ গোপাল রায়, রাজউকের পরিচালক মীর মোশাররফ হোসেন, ডেসার সদস্য আবু তাহের, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য গোলাম মোস্তফা কামাল, বিনিয়োগ বোর্ডের সচিব এমদাদুল হক,
শিল্প মন্ত্রণালয়ের আজিজুর রহমান, আতাউর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের গোলাম হোসেন,
কৃষি মন্ত্রণালয়ের একেএম মঞ্জুরুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের কালা চাঁদ মন্ডল, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের রাজিয়া বেগম, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের এওয়াইএম একরামুল হক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মোহাম্মদ আলী মোস্তফা চৌধুরী, সৈয়দ মনজুরুল ইসলাম, এজেডএম শফিকুল আলম, ম. আব্দুজ জাহের, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোজাম্মেল হক ফরহাদ খান, দিদারুল আহসান,
বিজেএমসি’র পরিচালক আবুল হোসেন মিয়া, বিপিএটিসি’র পরিচালক নূর মোহাম্মদ, সিলেটের অতিরিক্ত কমিশনার সদরউদ্দিন আহমেদ ও মনোয়ারুল ইসলাম, ঢাকার অতিরিক্ত কমিশনার সাফিজউদ্দিন আহমেদ, চট্টগ্রামের অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির খান।
