২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুমাসে চট্টগ্রামে ৭৫টি নারী নির্যাতনের ঘটনা

চলতি বছরের জানুয়ারি ও ফেব্র“য়ারি মাসে চট্টগ্রামে ৭৫ টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। বছরের প্রথম মাসে ৪৬ টি এবং দ্বিতীয় মাসে ২৯ টি নির্যাতানের ঘটনা সংঘটিত হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2005, 09:48 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

চট্টগ্রাম সার্কিট হাউজে শনিবার বিকালে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এ কথা জানানো হয়।

সভায় কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি সভাপতিত্ব করেন।

সভায় প্রকাশিত তথ্য অনুযায়ী, জেলার ১৪ টি উপজেলায় গত দুই মাসে ৮ টি ডাকাতি, ৩ টি দস্যু, ১১ টি সিধেল চুাির, ২৩ টি চুরি, ২০ টি খুন, ২ টি দাঙ্গা, ১ টি অপহরণসহ মোট ৪৭৪ টি অপরাধ সংঘটিত হয়। এসব ঘটনায় বিভিন্ন থানায় অস্ত্র আইনে ২৮টি মামলা হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীএমপি, শাহজাহান চৌধুরীএমপি এবং পুলিশ সুপার মাহহবুবুর রহমান প্রমুখ।