৫১ ঘণ্টা না ঘুমিয়ে রেকর্ড গড়েছে এক দম্পতি
একান্ন ঘণ্টা না ঘুমিয়ে পাশাপাশি এক বিছনায় শুয়ে থেকে রেকর্ড গড়েছে নিকারাগুয়ার এক দম্পতি। নিকারাগুয়ার একটি শপিং মল না ঘুমানোর এই প্রতিযোগিতার আয়োজন করে।
নিকারাগুয়ার ম্যানগুয়ার ম্যানাগুয়া শপিং মলের আয়োজনে এ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন টেরা নোটিসিয়াস পপুলারেস সিলভিও জ্যারকুইন রোস্ট্রেন এবং জ্যানেথ মারগারিটা সির্যাটো দম্পতি।
প্রতিযোগী আরও পাঁচ দম্পতিকে পিছনে ফেলে তারা শপিং সেন্টারের মাঝখানে পাতা একটি বিছানায় নিদ্রাহীন একান্ন ঘণ্টা শুয়ে থাকেন। পুরস্কার হিসেবে এই দম্পতি জিতে নিয়েছেন একটি গাড়ি।
