২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিটিয়ে যুবক খুন

রাজধানীতে শুক্রবার রাতে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম মোহাম্মদ আলী (৩৫)। সে সদরঘাট রহমানিয়া মার্কেটের রনি সু স্টোরের কর্মচারি ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2005, 10:18 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টায় তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ১০ মিনিট পর সে মারা যায়।

এর আগে আলী যে দোকানে চাকরী করতো তার মালিক দেলোয়ার হোসেন এবং নাসির নামের অপর এক কর্মচারী আলীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।

পুলিশের ধারণা তাকে নির্মমভাবে পেটানো হয়েছে। 

নিহতের গ্রামের বাড়ি কেরানীগঞ্জে।