২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে ১জন নিহত

রংপুরগামী একটি পিকনিক কোচের চাকায় পিষ্ট হয়ে সিরাজগঞ্জে এক চিকিৎসক নিহত নিহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় পিকনিক কোচটি (ঢাকা-মেট্রো-ব-১১-০৯৫২) সিরাজগঞ্জ-হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের কাছিকাটা নামক স্থানে পৌঁছে স্থানীয় চিকিৎসক মাহবুবুর রহমানকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময়ে মাহবুব রাস্তা পার হচ্ছিলেন।

দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা একটি মোটর সাইকেলসহ ঘাতক কোচটি পুড়িয়ে দেয়। একপর্যায়ে তারা স্পিডব্রেকারের দাবিতে রাস্তায় গর্ত খুড়তে থাকলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময়ে উত্তেজিত জনতার সাথে পুলিশের কয়েকদফা সংঘর্ষ ঘটে।