২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ব্যবসায়ী গুলিবিদ্ধ এবং দুই ডাকাত গণপিটুনির শিকার

নবীনগর-কালিয়াকৈর মহাসড়কের ভাদাইল বাজার এলাকায় বৃহস্পতিবার রাতে ডাকাতির চেষ্টাকালে স্থানীয় জনগণ দুই ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2005, 08:27 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

এ সময় ডাকাতদের গুলিতে এক ব্যবসায়ী আহত হয়।

সূত্র জানায়, ভাদাইল বাজার থেকে ৩০,০০০ টাকা সহ বাড়ি ফেরার সময় ব্যবসায়ী হাসান আলী এবং তার ভাই দীলবর রহমানের উপর ঝাঁপিয়ে পড়ে রনি এবং রহিমসহ তিন ডাকাত। তারা অস্ত্র ঠেকিয়ে তাদের টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে ডাকাতরা দীলবরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

এ সময় ব্যবসায়ীদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যায় এবং ডাকাতদের হাতেনাতে ধরে ফেলে। পরে বেধড়ক পিটুনি দিয়ে ডাকাতদের ব্যবহৃত পিস্তল ও মোটরসাইকেলসহ

তাদেরকে পুলিশে সোপর্দ করে।

আহত দীলবর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা হয়েছে।