২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনা: চারজন নিহত

ঢাকা-রংপুর মহাসড়কে শুক্রবার সকালে এক দুর্ঘটনায় চারজন নিহত এবং দু’জন আহত হয়েছে। নিহতরা সকলেই রিকশা চালক।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2005, 12:20 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

প্রত্যক্ষদর্শির বরাত দিয়ে পুলিশ জানায়, পীরগঞ্জ উপজেলার কলাবাগানে এসএ পরিবহনের একটি বেপোরয়া কাভার্ড ভ্যান সকাল সাড়ে ৭টার দিকে চাপা দিলে ওই চারজন নিহত হয়। এই চার ব্যক্তি রাস্তার এক পাশে দাঁড়িয়েছিলেন।

নিহতরা হচ্ছেন, রাশেদুল (২৪), আবির (৩০), সৈয়দ আলী (৪০) এবং বানু (১৬)। সড়ক দুর্ঘটনায় আহতরা হচ্ছেন,  মোতালেব (২০) এবং লাল মিয়া (২২)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রতিদিনই মহাসড়ক ধরে রংপুর থেকে পীরগঞ্জে পচুর রিকশা যাতায়াত করে।

দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটির চালক পালিয়ে গেছে।