কুমিল্লায় অস্ত্রসহ ২ অস্ত্রব্যবসায়ি গ্রেফতার
জেলা শহরের সাতোরা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে সিআইডি পুলিশ অস্ত্রসহ দুই অস্ত্র ব্যবসায়ি যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য’র নেতৃত্বে পুলিশ একটি এলজি ও একটি একনলা বন্দুকসহ মজনু ও আনিস নামের দুই যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ তাদের অস্ত্র আইনের ১৯/ক ধারায় আটক করেছে।
পুলিশ আরও জানায়, মজনু ও আনিস দীর্ঘদিন ধরে অস্ত্র বেচাকেনার সাথে জড়িত।
